ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুনিদের নিরাপদে বের করে দিয়ে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন খুব বিচার করছেন : হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৬৬২ বার পড়া হয়েছে

এবার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তবে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং তার মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।”

তিনি আরও লেখেন, “ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুনিদের নিরাপদে বের করে দিয়ে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন খুব বিচার করছেন : হাসনাত

আপডেট সময় ০২:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫