ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের ৮৬ ভাগ মানুষ: জরিপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের ৮৬ ভাগ মানুষ। আগামী সরকার গঠনের জন্য ভোটারদের পছন্দের তালিকায় সবার ওপরে বিএনপি, ৪০ শতাংশের বেশি ভোটার এমন মত দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী। দলটিকে ভোট দেবেন বলে জানিয়েছেন ৩১ শতাংশ ভোটার।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রায় ১৮ শতাংশ ভোটার আওয়ামী লীগকে ভোট দিতে চান। এনসিপির প্রতি আস্থা রাখছেন মাত্র ৪ শতাংশ ভোটার। দেশের দেড় লাখ ওয়ার্ড বা মহল্লার ১০ হাজার ৪১৩ জনের মধ্যে এই জরিপ চালিয়েছে ‘ইনোভেশন’ নামের একটি প্রতিষ্ঠান।

গত মার্চের পর আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে আবারও জরিপের ফল প্রকাশ করেছে ইনোভেশন নামে একটি প্রতিষ্ঠান। পিপলস ইলেকশন পোলস সার্ভের ২য় পর্যায়ে যথারীতি ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে বিএনপি। ৪০ শতাংশের বেশি ভোটার এখনও বিএনপির পক্ষে। ৩১ শতাংশ ভোটারদের সমর্থন পেয়ে ২য় অবস্থানে জামায়াতে ইসলামী।

তবে, গত মার্চের তুলনায় প্রায় চার শতাংশ সমর্থন বেড়ে ১৮ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। এনসিপির জনপ্রিয়তা এক শতাংশ কমে ৫ থেকে নেমে এসেছে ৪ শতাংশে। জরিপে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম নিয়ে ভোটারদের মধ্যে সমর্থন বেড়েছে জামায়াতের প্রতি। ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও, রংপুরে জামায়াত এবং বরিশালে আওয়ামী লীগ এগিয়ে আছে।

জরিপে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতীক বা দলীয় ইশতেহার নয়, প্রার্থীর যোগ্যতাকে গুরুত্ব দিচ্ছে প্রায় ৬৬ শতাংশ ভোটার। যা পিআর পদ্ধতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন প্রায় ৪৬ শতাংশ উত্তরদাতা।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন এছাড়া দেশের প্রায় ৬৬ থেকে ৭০ শতাংশ মানুষ মনে করে ভারত-পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখে চলা উচিত।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বিএনপি ইজ রিজেক্ট’—কুমিল্লার সমাবেশে হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারিতে নির্বাচন চায় দেশের ৮৬ ভাগ মানুষ: জরিপ

আপডেট সময় ১২:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫