ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী! গাজায় ‘নৃশংস অপরাধের’ প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে ইসরায়েল এবার একজোট হয়ে ইসরায়েলে বহুমাত্রিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান পরাজিত হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প পুরো বাংলাদেশ আপনার সঙ্গে: অভিনেত্রী বাঁধনকে সারজিস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম বারের মতো ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার ইরানের ডেভিড ইমন-কালা মোবারকের সঙ্গে থাকা কেউ ভালো হতে চাইলে সময় দেওয়া হবে: এসপি মাসুদ ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তা বাড়ল কমদামি সিগারেটের দাম

টলিউডে নওশাবার আত্মপ্রকাশ, সম্প্রীতির বার্তা কলকাতার গণমাধ্যমে

  • বিনদোন ডেক্স
  • আপডেট সময় ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশি অভিনেত্রী কাজী নওশাবা প্রথমবারের মতো টলিউডে অভিনয় করছেন অনীক দত্ত পরিচালিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’-এর মাধ্যমে। আগামী ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। এতে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় যায়। তার বিপরীতে আছেন টলিউড তারকা আবীর চ্যাটার্জি।

প্রথম টলিউড চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত নওশাবা যদিও প্রচারণায় অংশ নিতে পারছেন না, তবে মনে হচ্ছে কলকাতার রাস্তাঘাটে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, স্বপ্নের মতো লাগছে তার পোস্টারে কলকাতা সয়লাব হওয়ার দৃশ্য।

দুর্গাপূজা প্রসঙ্গে প্রশ্নের জবাবে নওশাবা বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতেও তিনি নিশ্চিন্তে দুর্গা সেজে শুটিং করেছেন। জুলাই আন্দোলনের পরও তিনি দুর্গাকে কেন্দ্র করে শুটিং করেছেন এবং বোরকা পরা মেয়েরা এসে তাকে জড়িয়ে ধরেছেন। নওশাবার ভাষায়, “আমরা এভাবেই থাকি।”

তিনি আরও বলেন, ছোটবেলায় সর্দি হলে তুলসী পাতা খাওয়ার অভ্যাস ছিল। এখন এসব বিষয় নিয়ে অযথা বিতর্ক তৈরি হয়। তার শৈশবের স্মৃতিতে পুরান ঢাকার দুর্গাপূজা মানেই ছিল ২৩ তারিখ থেকে সবকিছু বন্ধ হয়ে যাওয়া।

ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন প্রবাল হালদার ও ফিরদৌসল হাসান। সংগীত পরিচালনায় আছেন দেবজ্যোতি মিশ্র। দুর্গোৎসবের মৌসুমে মুক্তি পাওয়া ছবিটি ঘিরে কলকাতায় ইতোমধ্যেই শুরু হয়েছে প্রচারণা, শহরের নানা প্রান্তে শোভা পাচ্ছে পোস্টার ও প্রকাশিত হয়েছে টিজার-ট্রেলার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী

টলিউডে নওশাবার আত্মপ্রকাশ, সম্প্রীতির বার্তা কলকাতার গণমাধ্যমে

আপডেট সময় ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫