ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা প্রতীক নিয়ে ইসির স্বেচ্ছাচারিতার অভিযোগ সারজিস আলমের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পাওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে শাপলা প্রতীক না দেওয়াকে তিনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক আচরণ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, এনসিপি নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে—এটা স্বীকার করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ। তবে শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও কমিশন অদৃশ্য শক্তির প্রভাবে দলটির সঙ্গে টালবাহানা করছে।

তিনি আরও লিখেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। সারজিস আলম আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা ও স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাপলা প্রতীক নিয়ে ইসির স্বেচ্ছাচারিতার অভিযোগ সারজিস আলমের

আপডেট সময় ০৯:২৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫