ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

যে কারণে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১০৭৭ বার পড়া হয়েছে

এবার তামিম ইকবাল মহাসমারোহেই বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন। তার পর থেকে তিনি নানা কার্যক্রমে জানান দিচ্ছিলেন নিজের উপস্থিতি। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে তামিম সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে। আজ সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ তিনি বিসিবিতে আসেন। আজ ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এই দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া যে কারো বিসিবিতে উপস্থিতি মানেই নির্বাচন থেকে সরে যাওয়া, বিষয়টা বুঝতে বেগ পেতে হয় না। তামিম যখন এলেন, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টা। শেষমেশ তাই হলো। তামিম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করলেন, তিনি বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আর।

তামিমের আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে বলা, কিংবা তার আগে বিসিবিতে আসা… এসবের আগ থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল তার সরে যাওয়ার। নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের’ প্রতিবাদে আজ অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থীরা সরে দাঁড়ানোর খবর মিলছিল বিভিন্ন সূত্র থেকে। এই বিষয়েই গেল রাতে জরুরি সভা বসেছিল। আজ তারই ফল দেখা গেল।

তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। গতকাল বিকেলে আসে এই আদেশ। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় নির্বাচন বয়কটের। যার পর আজ সকালে প্রার্থীতা সরিয়ে নেন তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুদের মতো আলোচিত প্রার্থীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

যে কারণে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

আপডেট সময় ১২:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫