ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে চীন, গভীর পর্যবেক্ষণে ভারত আমাদের দেশে নিউটন-আইনস্টাইনের অভাব নেই: শিক্ষামন্ত্রী উজানের বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, প্লাবনের ঝুঁকিতে উত্তরাঞ্চল পাকিস্তানের হামলার নিহতের তথ্য নিয়ে নতুন বিতর্কে মোদি সরকার পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি সরকার দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর মরদেহ ইনুর বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় আজ যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে: ইরানের রাষ্ট্রপতি   ‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’— সেই জ্যোতিষীকে কড়া খোঁচা নেইমারের চার বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

নতুন পে-স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

নতুন পে-স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে
সরকারি চাকরিজীবীদের বেতন কত হওয়া উচিত? মতামত দেবেন যেভাবে
রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা
বাধার প্রাচীর ডিঙিয়ে মানুষ ফেব্রুয়ারিতে ভোট উৎসব করবে: অ্যাটর্নি জেনারেল
ঢাকায় সর্বোচ্চ ২০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড
পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ ফেসবুকে ভাইরাল ফটোকার্ডের বক্তব্য আইজিপির নয়

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই এ খাতে তহবিল বরাদ্দ রাখা হবে। অর্থ মন্ত্রণালয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, ‘আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে। ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে এ বিধান যুক্ত করা হবে।’

উপদেষ্টা আরও বলেন, আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে-স্কেল যদি কার্যকর করতে হয়, তাহলে চলতি অর্থবছরের বাজেটেই সেজন্য অর্থবরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, সেখানে নতুন পে-স্কেল কার্যকর করার বিধান যুক্ত করা হবে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে গত ২৪ জুলাই একটি পে কমিশন গঠন করা হয়। কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান সম্প্রতি বলেছেন, ডিসেম্বরের মধ্যেই তারা সরকারের কাছে নিজেদের সুপারিশগুলো জমা দেবেন।

এদিকে পে-স্কেল যদি আগামী অর্থবছরের আগেই কার্যকর হয়, সেক্ষেত্রে কেমন হবে সেই বেতন কাঠামো- সেটি নিয়েও পর্যালোচনা করা হচ্ছে। জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে। বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে এ কমিশন। কর্মচারীর পরিবারের সদস্য ছয়জন ধরে আর্থিক ব্যয় হিসাব করতে বলা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গেল ২৯ সেপ্টেম্বর প্রথম সভা করেছে কমিশন। সেই সভা থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেবে কমিশন।

কমিশনের একজন সদস্য বলেন, নতুন পে-স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এছাড়া বিদ্যমান পে-স্কেলের তুলনায় গড়ে কী হারে বাড়ানো হবে- সেটাও চূড়ান্ত নয়। তবে ওই সদস্য আভাস দেন- বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১, যা নতুন কাঠামোতেও ৮:১ থেকে ১০:১-এর মধ্যে থাকবে। প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত। ফলে বিদ্যমান ২০টি গ্রেড থেকে গ্রেডের সংখ্যা যদি কমানোও হয়, তারপরেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে একই অনুপাত বহাল রাখার সুপারিশ করবে কমিশন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে চীন, গভীর পর্যবেক্ষণে ভারত

নতুন পে-স্কেল কার্যকর হলে বেতন বাড়বে যে হারে

আপডেট সময় ০৫:০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫