ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৭৭২ বার পড়া হয়েছে

অনেক আগেই স্বদেশি তারকা সাকিব আল হাসানকে ছাড়িয়ে গিয়েছিলেন। সামনে ছিলেন কেবল নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকেও পেছনে ফেললেন মোস্তাফিজুর রহমান। আর তাতে গড়লেন বিশ্বরেকর্ড।
সাউদিকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে মোস্তাফিজের অনন্য মাইলফলক।

অসরে যাওয়ার আগে ১২৬ টি-টোয়েন্টি ম্যাচের ১২৩ ইনিংসে ২৭৫৩টি বল করে ১১৩৮টি ডট দিয়েছেন কিউ পেসার সাউদি। সংক্ষিপ্ত ফরম্যাটে এতদিন এটাই ছিল সর্বোচ্চ ডটের রেকর্ড। শুক্রবার (৩ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মোস্তাফিজ তার তুলনায় ৩ ডট বলে পিছিয়ে ছিলেন।

আফগানদের বিপক্ষে ৭টি ডট দিয়ে কিউই পেসারকে পেছনে ফেলে বিশ্বরেকর্ডটি এখন নিজের দখলে নিলেন ফিজ। এ রেকর্ডটি আবার তিনি ভাঙলেন সাউদির তুলনায় কম ইনিংস ও কম বল করে। ১২০ ইনিংসে ২৬১৬টি বল করে মোস্তাফিজের ডট ১১৪২। ইকোনমি রেট এবং বাউন্ডারি হজমেও তিনি সাউদির চেয়ে এগিয়ে। কিউই পেসার ১৪২টি ছক্কা ও ৩৪১টি চার হজম করেছেন। তার ইকোনমি রেট ৮। অন্যদিকে মোস্তাফিজ ১০৪টি ছক্কা ও ২৮৩টি চার হজম করেছেন। তার ইকোনমি রেট ৭.৩২।
জাকেরের ফর্ম নিয়ে চিন্তিত নন, সোহানে মুগ্ধ সিমন্স

তবে উইকেটসংখ্যায় আবার এগিয়ে রয়েছেন সাউদি। তাকে পেছনে ফেলতে আরও ১৩টি উইকেট প্রয়োজন মোস্তাফিজের। ১৫২ উইকেট নিয়ে বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টির তৃতীয় সেরা শিকারি টাইগার পেসার। ১০৫ ম্যাচে ১৭৯ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান।

এদিকে ডট বলের রেকর্ডে মোস্তাফিজ ও সাউদির পরের স্থানটি দখল করে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ১২৫ ইনিংসে ২৭২০ বল করে ১০৭৮ ডট দিয়েছেন তিনি। ১২৬ ইনিংসে ৯৮৮ ডট দিয়ে চারে ইংল্যান্ডের আদিল রশিদ আর ৯৮৪ ডট দিয়ে পাঁচে রয়েছেন রশিদ খান।

শরিফুল-সোহানের বীরত্বে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়লেও দিনটি অবশ্য ভালো যায়নি মোস্তাফিজের। ৪ ওভার বল করে ৪০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। প্রথম ম্যাচে অবশ্য মাত্র ২৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। ডট দিয়েছিলেন ১০টি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

আপডেট সময় ০৪:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫