ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ডেনমার্কে আজান নিষিদ্ধের নতুন উদ্যোগ, আইনি বৈধতা যাচাই শুরু বাংলাদেশ–মিয়ানমার হয়ে নতুন করিডোরের প্রস্তাব চীনের জার্মানিকে হারানোর আনন্দে জাতীয় ছুটি দিল ইকুয়েডর ইউক্রেনকে ইউরেনিয়াম সহায়তায় ক্ষোভে ফুঁসছে রাশিয়া আটকে থাকা ইরানি তহবিল দিয়ে ইরানের জন্যই মার্কিন কৃষিপণ্য কিনতে চান ট্রাম্প এক বছরের মধ্যেই গুমের সব মামলার নিষ্পত্তি: ট্রাইব্যুনাল অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ রাফিনিয়াকে ঘিরে দেউলিয়ার গুঞ্জন, চাঞ্চল্য ফুটবল মহলে

আটকদের মুচলেকায় ছাড়িয়ে আনায় এনসিপি নেতা হান্নান মাসউদকে শোকজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১৮৩৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে দলটি। ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক তিনজনকে মুচলেকা দিয়ে মুক্ত করে আনার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সূত্র জানায়, ধানমন্ডি থানার আওতাধীন একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলার অভিযোগে মঙ্গলবার (২০ মে) তিনজনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে অন্যতম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি, যিনি আগে নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে অব্যাহতি পান।

তবে এই পরিপ্রেক্ষিতে আব্দুল হান্নান মাসউদ থানায় উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে আটক তিনজনকে ছাড়িয়ে আনেন, যা দলীয় নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। এনসিপির দপ্তর শাখার যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

উল্লেখ্য, সোমবার (১৯ মে) রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, তিনজন ব্যক্তি ধানমন্ডি থানার ওসির সঙ্গে তর্কে জড়াচ্ছেন এবং হাক্কানী পাবলিশার্সের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে গ্রেপ্তারের জন্য চাপ দিচ্ছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই তিনজনকে আটক করে পুলিশ এবং পরদিন মুচলেকার ভিত্তিতে মুক্তি দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আটকদের মুচলেকায় ছাড়িয়ে আনায় এনসিপি নেতা হান্নান মাসউদকে শোকজ

আপডেট সময় ০৯:০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫