ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষা সফর শেষে ফেরার পথে বাস খাদে, শিক্ষার্থীসহ নিহত ২১ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: নয়াদিল্লি ইরানি হামলায় কুয়েত সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য আহত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল কখনও বিশ্বকাপ ট্রফি জেতেনি, এবার পারবে আর্জেন্টিনা? ফকল্যান্ড নিয়ে ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

জার্মানিকে হারানোর আনন্দে জাতীয় ছুটি দিল ইকুয়েডর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপের মঞ্চে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর উৎসবে মেতেছে ইকুয়েডর। জাতীয় দলের এই স্মরণীয় সাফল্য উদযাপনে শুক্রবার (২৬ জুন) দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশটির সরকার।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের শেষ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের শুরুতেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি। তবে পাঁচ মিনিটের মধ্যেই নিলসন আঙ্গুলো সমতা ফেরান ইকুয়েডরের হয়ে।

দ্বিতীয়ার্ধে জার্মানি একটি পেনাল্টি পেলেও ভিএআরের হস্তক্ষেপে তা বাতিল হয়। এরপর ম্যাচের ৭৭ মিনিটে গঞ্জালো প্লাতার গোল ইকুয়েডরকে এনে দেয় ইতিহাস গড়া জয়।

এই জয়ের ফলে সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ইকুয়েডর। আর সেই সাফল্য উদযাপনেই দেশজুড়ে সরকারি ও বেসরকারি খাতে ছুটি ঘোষণা করেন প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া।

সরকারি এক বিবৃতিতে জার্মানির বিপক্ষে জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে বলা হয়, এটি শুধু একটি ফুটবল জয় নয়, বরং পুরো জাতির গর্ব, ঐক্য ও আত্মবিশ্বাসের প্রতীক। তাই দেশের মানুষকে এই বিশেষ মুহূর্ত উদযাপনের সুযোগ দিতেই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট নোবোয়া নিজেও স্টেডিয়ামে উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন। জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি খেলোয়াড় ও কোচিং স্টাফকে অভিনন্দন জানান।

তিনি বলেন, নানা সমালোচনা ও কঠিন পরিস্থিতি মোকাবিলা করেও দলটি দেশের মানুষের জন্য অসাধারণ আনন্দের উপলক্ষ তৈরি করেছে। তাদের এই অর্জন পুরো ইকুয়েডরের জন্য গর্বের।

জার্মানির বিপক্ষে এই জয়কে ইতোমধ্যেই দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

জার্মানিকে হারানোর আনন্দে জাতীয় ছুটি দিল ইকুয়েডর

আপডেট সময় ০২:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬