ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত দরদ দেখিয়ে হেবা আইন পরিবর্তনের সুযোগ নেই: রফিকুল ইসলাম মাদানী চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৬

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৪০৪ বার পড়া হয়েছে

রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে, এতে অন্তত ৬ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী। খবর: ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় ঐ প্রশিক্ষণ কেন্দ্রে সক্রিয় প্রশিক্ষণ চলছিল। ঘটনার পরপরই ওই সামরিক ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে এই হামলা চালানো হয়েছে।

মস্কোর দাবি, তাদের হামলায় ২০ জন প্রশিক্ষকসহ প্রায় ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তারা একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে বনাঞ্চলের মাঝখানে অবস্থিত প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য দেখা যায়। আকাশ থেকে ধারণ করা ফুটেজে বিস্ফোরণের পর ব্যাপক আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী স্পষ্ট দেখা গেছে।

ইউক্রেনীয় নিরাপত্তা বাহিনী বলছে, হামলার ঘটনার তদন্ত চলছে এবং এতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোও অংশ নিচ্ছে।

এদিকে শান্তি আলোচনা নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে আলোচনা শুরু করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ফোনালাপ শেষে ট্রাম্প বলেন, আলোচনা ‘ফলপ্রসূ’ ছিল এবং শান্তির শর্তগুলো দুই পক্ষের আলোচনার মাধ্যমেই নির্ধারিত হবে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন

ইউক্রেনের সামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৬

আপডেট সময় ০৮:১৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫