ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমার আর বোধ হয় চাকরি করা হলো না: এসপির আবেগঘন পোস্ট নিষেধ করেছিলেন গোয়েন্দা প্রধান, তবুও কার কথায় যুদ্ধ শুরু করেন ট্রাম্প বাবার টাকা চুরি করে প্রেমিকাকে রিসোর্টে নিয়ে আইফোন উপহার, গ্রেপ্তার প্রেমিক বিড়ালের পায়ে ২৯ আঙুল, ভাঙল ২৪ বছরের রেকর্ড কাজের কথা বলে রাশিয়ায় যুদ্ধে পাঠানো হয় রাজনকে, ফিরলেন পঙ্গু হয়ে রাতের ঢাকায় পুলিশ চেকপোস্ট নেই, বাড়ছে নিরাপত্তাহীনতা মামলা ডিবিতে, নেপথ্যে ‘বড় শক্তির’ ইঙ্গিত চালু হলো ‘চাঁদাবিডি ডটকম’, কয়েক ঘণ্টাতেই একাধিক অভিযোগ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য

গাজা শান্তিচুক্তির প্রশংসায় শাহবাজ শরিফ: ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আবারও মনোনয়ন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ ও ‘বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে প্রয়োজনীয় নেতা’ বলে প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার মিশরের শার্ম আল শেখে গাজা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

শরিফ বলেন, “আজকের দিনটি আধুনিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দিন, কারণ আজ প্রেসিডেন্ট ট্রাম্পের অক্লান্ত প্রচেষ্টায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি সত্যিই একজন শান্তির মানুষ। তিনি এই মাসজুড়ে নিরলসভাবে কাজ করেছেন, যেন পৃথিবীটা শান্তি ও সমৃদ্ধির জায়গা হয়ে ওঠে।”

এই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার ঘোষণা দেন। তিনি বলেন, “পাকিস্তান এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল, কারণ তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর অসাধারণ প্রচেষ্টা চালিয়েছিলেন এবং যুদ্ধবিরতি নিশ্চিত করেছিলেন। আজ আবারও আমি এই মহান প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিচ্ছি, কারণ আমি সত্যিই মনে করি, তিনি সবচেয়ে যোগ্য ও অসাধারণ প্রার্থী।”

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির পার্লামেন্টও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে।

এদিকে, ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী হয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। পুরস্কার পাওয়ার পর তিনি বলেন, “আমি এই পুরস্কারটি উৎসর্গ করছি ভেনেজুয়েলার ভুক্তভোগী জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, যিনি আমাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়েছেন।”

এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো লেখেন, “আমরা এখন বিজয়ের দ্বারপ্রান্তে, আর এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকার মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোই আমাদের প্রধান সহযোগী স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের লড়াইয়ে।”

ট্রাম্প পরে সাংবাদিকদের জানান, নোবেল পুরস্কার পাওয়ার পর মাচাদো তাকে ফোন করে বলেছেন যে, “আসলে এই পুরস্কার তারই প্রাপ্য।” ট্রাম্প বলেন, “যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আজ আমাকে ফোন করে বললেন, ‘আমি এই পুরস্কার তোমার সম্মানে নিচ্ছি, কারণ আসলে তুমিই এর যোগ্য।’ এটা খুব সুন্দর একটা বিষয়।”

তিনি রসিক ভঙ্গিতে আরও বলেন, “আমি তাকে বলিনি যে, তাহলে পুরস্কারটা আমাকেই দাও। তবে আমার মনে হয়, চাইলে হয়তো তিনি দিতেন। তিনি খুবই ভদ্র ও উদার একজন মানুষ।”

নরওয়ের নোবেল কমিটি জানায়, এই পুরস্কারটি দেওয়া হয়েছে “সাহসী স্বাধীনতার রক্ষকদের” স্বীকৃতি হিসেবে, যারা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমার আর বোধ হয় চাকরি করা হলো না: এসপির আবেগঘন পোস্ট

গাজা শান্তিচুক্তির প্রশংসায় শাহবাজ শরিফ: ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য আবারও মনোনয়ন

আপডেট সময় ০৯:৫৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫