ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

রাকসু নির্বাচন: উপাচার্য জানিয়েছেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফল ঘোষণার জন্য রাত সাড়ে ৮টার দিকে ভোট গণনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে ভোট গণনা কেন্দ্র কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সাংবাদিকদের জানান, গণনা শেষ হতে সাধারণত ১৪-১৫ ঘণ্টা সময় লাগতে পারে। তবে সবকিছু গুছিয়ে ওএমআর মেশিনে উঠালে সময় কম লাগবে।

ভোট কারচুপি সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এটি ছিল ছাত্র-ছাত্রীদের একটি উৎসব। কিছু অভিযোগ উঠেছে, যেমন অমোচনীয় কালি মুছে যাওয়া, ব্যালটে স্বাক্ষর থাকা বা কিছু লিফলেট পাওয়া—কিন্তু এগুলো ভোটগ্রহণের স্বচ্ছতা নষ্ট করেনি। জাল ভোট বা বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

উপাচার্য আরও বলেন, ভোটার উপস্থিতি বেশি হলে প্রিজাইডিং অফিসার কিছু ব্যালটে স্বাক্ষর করতে পারেন। অভিযোগ থাকলেও তা নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “ভোট ছাত্র-ছাত্রীদের। তারা যদি সন্তুষ্ট থাকে, তাই আমার জন্য যথেষ্ট।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

রাকসু নির্বাচন: উপাচার্য জানিয়েছেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে

আপডেট সময় ১০:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫