ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল-হাতাহাতি ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন না দিতে কালাসকে সতর্ক করলেন আরাগচি হজের কোটায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ ৫ম জাতিসংঘে ইসরায়েলের হয়ে ‘ব্যাট করলেন’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইরানকে আত্মসমর্পণ করানো যাবে না: জাতিসংঘে পেজেশকিয়ান হাঁস-মুরগি-লাউ নিয়ে ওসিকে বিদায় জানাতে এলেন এলাকাবাসী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: চরমোনাই পীর নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাইয়ের নির্দেশ বিএনপি নেতার শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, ২৪ ঘণ্টার আল্টেমেটাম

ভোলায় ভয়াবহ অগ্নি/কাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়/ক্ষতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১১৩২ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ মাছঘাটে ভোররাতে ঘটে গেছে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ড। এতে ১৮টি মাছের আড়ত ও ১টি সেলুনসহ মোট ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৯ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ এ আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে তজুমদ্দিন ও লালমোহন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুনের ধোঁয়া ও শব্দে ঘুম ভেঙে গেলে এলাকাবাসী চিৎকার শুরু করেন। মুহূর্তেই আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।

ব্যবসায়ীরা জানান, এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
তজুমদ্দিন উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ, অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

ভোলায় ভয়াবহ অগ্নি/কাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে ছাই, ৫০ লাখ টাকার ক্ষয়/ক্ষতি

আপডেট সময় ০৭:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫