ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’

আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন: তৌহিদ আফ্রিদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

এবার রাজধানীর বাড্ডা থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) সকালে তাদের আদালতে হাজির করা হয়।

আদালত কক্ষে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন।’ এ সময় তৌহিদ হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরা ছিলেন। সোমবার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

এর আগে রোববার (১৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেয়। তাদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া মাথায় গুরুতর আঘাত পান। তাকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়।

পথচারী লোকজন তাকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করে এবং উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা মামলা করেন দুর্জয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি

আমার বাচ্চা ডেলিভারি হবে, দোয়া রাইখেন: তৌহিদ আফ্রিদি

আপডেট সময় ০২:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫