ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি হরমুজে অস্থায়ী করিডোর নিয়ে ইরান-ওমান বৈঠক দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের ৭ নির্দেশনা নবীজির নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে: রিজভী ফের আলোচনায় মিল্টন সমাদ্দার, বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর রংপুরের ৪ খুনে অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি বাসচাপায় আহত সেনাসদস্য, নিহত স্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানালেন মোদি

মামুনুল হকের আহ্বান: দায়িত্বশীল আচরণে ঐক্যবদ্ধ হোন, দেশ রক্ষায় সবাই এগিয়ে আসুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

নারী সংস্কার কমিশন বাতিল, রাজনৈতিক সংস্কার, শাপলা চত্বর ও জুলাই মাসের ঘটনার বিচারসহ একাধিক দাবিতে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, শহিদদের রক্ত শুকানোর আগেই চক্রান্ত শুরু হয়েছে। এখনই ঐক্যবদ্ধ না হলে স্বাধীনতা হুমকির মুখে পড়বে। এজন্য তিনি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে অভিমান ভুলে দায়িত্ব পালনের অনুরোধ জানান। দেশের রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবি তোলেন মামুনুল।

মামুনুল হক বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। হেফাজত নারীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করছে এবং সরকার যদি এতে ব্যর্থ হয়, হেফাজত ঘরে ঘরে গিয়ে নারীদের পাশে দাঁড়াবে। তিনি নারী সংস্কার কমিশনের ‘বহুত্ববাদী’ ধারাকে প্রত্যাখ্যান করে বলেন, সরকার এই কুপ্রস্তাবে সায় দেবে না—এটাই তাদের বিশ্বাস।

তিনি আরও বলেন, যদি সময়মতো শাপলা ও জুলাইয়ের ঘটনার বিচার ও নেতাকর্মীদের মামলা প্রত্যাহার না হয়, তবে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি বিএনপি, জামায়াত, ছাত্র-জনতা ও হেফাজতসহ সবাইকে ‘জুলাইয়ের চেতনা’ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিজয়নগরের পানির ট্যাঙ্কির মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি

মামুনুল হকের আহ্বান: দায়িত্বশীল আচরণে ঐক্যবদ্ধ হোন, দেশ রক্ষায় সবাই এগিয়ে আসুন

আপডেট সময় ০৬:৪০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫