ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান যুদ্ধের জরুরি ব্যয়ের জন্য ৮৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে ন্যাটো সরাসরি জড়িত: ইরান ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা ইরান এখন বিশ্বের বুকে এক শক্তিশালী রাষ্ট্র: পেজেশকিয়ান ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে কাঁদলেন নেইমার বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

“নিজেই দুদকে অনুসন্ধানের অনুরোধ করেছি”—অভিযোগ নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও গুঞ্জনকে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন। শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিভ্রান্তিকর পারসেপশন তৈরির একটি পরিকল্পিত চেষ্টা চলছে।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, তার সাবেক এপিএস সংক্রান্ত অভিযোগ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে তিনি নিজেই দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিষয়টি অনুসন্ধানের অনুরোধ জানান। একই সঙ্গে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের তদন্তে সর্বাত্মক সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, “কেউ যদি দুর্নীতিতে জড়ায়, সে যে-ই হোক, রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিরপেক্ষতা ও পেশাদারি আমাদের নতুন বাংলাদেশের পথে এগিয়ে চলার প্রমাণ দেবে। শুরু থেকেই আমাকে রাজনৈতিকভাবে জড়িয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছে, তবে আমি সত্য ও নৈতিক সাহসে বিশ্বাস করি।”

আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, “দুদক নিরপেক্ষতা ও পেশাদারির সঙ্গে তদন্ত পরিচালনা করবে এবং সত্য উদঘাটিত হবে। আমরা এমন একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যা ভবিষ্যতের জন্য অনুকরণীয় হয়ে থাকবে—সততা, জবাবদিহিতা ও সুশাসনের ভিত্তিতে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের জরুরি ব্যয়ের জন্য ৮৭৬০ কোটি ডলার চাইলেন ট্রাম্প

“নিজেই দুদকে অনুসন্ধানের অনুরোধ করেছি”—অভিযোগ নিয়ে মুখ খুললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৪:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫