ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা, আজ বিএনপি-জামায়াতের সঙ্গে আলাদা আলোচনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২৫ মে) বিকেলে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সরকারি সূত্র জানিয়েছে, আলোচনায় জুলাইয়ের গণ-অভ্যুত্থনের পক্ষে অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর একজন করে প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও ঐকমত্য গড়তেই এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নিশ্চিত করেছেন, তার দল বৈঠকের আমন্ত্রণ পেয়েছে। তিনি বলেন, “আমাকে একজন উপদেষ্টা ফোন করে জানিয়েছেন, আগামীকাল বিকেলে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে উপস্থিত থাকতে পারব কি না—জানতে চেয়েছেন।”

তিনি আরও জানান, বৈঠকটি বিকেল ৫টা থেকে শুরু হতে পারে।

এদিকে, আজ (শনিবার) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি এবং রাত সাড়ে ৮টায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে যমুনা বাসভবনে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধান উপদেষ্টা, আজ বিএনপি-জামায়াতের সঙ্গে আলাদা আলোচনা

আপডেট সময় ০৬:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫