ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে ন্যাটো সরাসরি জড়িত: ইরান ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা ইরান এখন বিশ্বের বুকে এক শক্তিশালী রাষ্ট্র: পেজেশকিয়ান ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে কাঁদলেন নেইমার বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা

দিল্লি ইউনূস সরকারকে সহ্য করতে পারে না”—মুফতি ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বর্তমান ইউনূস সরকার ভারতের কাছে অগ্রহণযোগ্য হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, দিল্লি সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ক্ষমতার প্রলোভন দেখিয়ে কিছু ব্যক্তিকে ব্যবহার করে ইউনূস সরকারকে পদত্যাগে বাধ্য করতে চায়।

শনিবার (২৪ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলার দলীয় কার্যালয়ে এক দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “যারা ইউনূস সরকারকে পদত্যাগ করাতে চায়, তারা মূলত দিল্লির রাজনীতির অংশীদার। তারা দেশের স্বার্থ নয়, বিদেশি স্বার্থে কাজ করছে।”

মানবিক করিডর বিষয়ে মুফতি ফয়জুল করীম বলেন, “এমন করিডর যদি কেবল ভারতের সুবিধার জন্য হয়, তাহলে আমরা তাতে রাজি নই। তবে যদি এতে বাংলাদেশের প্রকৃত স্বার্থ জড়িত থাকে, তাহলে আমরা তা সমর্থন করবো।”

সেনাবাহিনী প্রধানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সেনাপ্রধানের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, রাজনীতি নয়। আমরা অনুরোধ করবো, তিনি যেন নিজের সাংবিধানিক দায়িত্বেই সীমাবদ্ধ থাকেন এবং অনধিকার চর্চা না করেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

দিল্লি ইউনূস সরকারকে সহ্য করতে পারে না”—মুফতি ফয়জুল করীম

আপডেট সময় ০৭:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫