ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

চট্টগ্রামে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ, লিটনের কাঁধে দায় স্বীকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল জয়। কিন্তু চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও ব্যর্থ হলেন ব্যাটাররা। বোলাররা ওয়েস্ট ইন্ডিজকে ১৫০ রানের নিচে আটকে রাখলেও সেই টার্গেট তাড়া করতে পারেনি বাংলাদেশ।

বুধবার (২৯ অক্টোবর) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে বাংলাদেশ থামে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রানে। ফলে ১৪ রানে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করে নেয় সফরকারীরা।

ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস স্বীকার করেছেন ব্যাটিং ব্যর্থতার কথা। তিনি বলেন,

“এখানে ১৫০ কোনো বড় টার্গেট নয়, কিন্তু আমরা ব্যাটসম্যানরা ম্যাচ শেষ করতে পারিনি। ভালো শুরু পেলেও টিকতে পারিনি। আমি যদি ইনিংসে থেকে যেতাম, তাহলে ম্যাচ অনেক আগেই শেষ হয়ে যেত।”

লিটন নিজেও ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন। অন্যদিকে, তামিম ইকবাল একাই লড়াই করে ৬১ রান করলেও দলের জয়ে তা যথেষ্ট হয়নি।

প্রথম ১০ ওভারেই ১০০ রান তুলে ঝড় তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু পরে বাংলাদেশের বোলারদের দারুণ নিয়ন্ত্রণে থেমে যায় তাদের ইনিংস। মুস্তাফিজ নেন ৩ উইকেট, নাসুম ও রিশাদ নেন ২টি করে।

তবু ব্যাটারদের ব্যর্থতায় হতাশ লিটন বলেন,

“শেষ দুই-তিনটি সিরিজে আমাদের বোলাররা দারুণ করছে। আমি বোলারদের জন্য খুব দুঃখিত, কারণ তারা ভালো বল করেও আমরা শেষ করতে পারছি না।”

সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯/৯ (২০ ওভারে)
আথানেজ ৫২, হোপ ৫৫; মুস্তাফিজ ৩/২১, নাসুম ২/৩৫, রিশাদ ২/২০

বাংলাদেশ: ১৩৫/৮ (২০ ওভারে)
তামিম ৬১, লিটন ২৩; আকিল ৩/২২, শেফার্ড ৩/২৯, হোল্ডার ২/২০

ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

চট্টগ্রামে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ, লিটনের কাঁধে দায় স্বীকার

আপডেট সময় ১১:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫