ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ, পূর্বাভাস আইএমএফ’র ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

জাতীয় ঐক্য সংহত করতে ‘থিঙ্ক ব্যাক টু ৩৬ জুলাই’ শীর্ষক সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইনের ঘোষণা ছাত্রশিবিরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

জাতীয় ঐক্য সমুন্নত রাখার লক্ষ্যে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত ‘থিঙ্ক ব্যাক টু ৩৬ জুলাই’ শীর্ষক এক সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণের মাধ্যমে জনগণের মাঝে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাম্পেইনে অংশ নিতে দেশবাসীকে সোশ্যাল মিডিয়ায় জুলাইয়ের স্মৃতি, অভিজ্ঞতা এবং বার্তা সংবলিত লেখনী, বক্তব্য, ছবি, ভিডিওসহ নানা ধরনের কনটেন্ট প্রচারের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ছাত্রশিবির ইতোমধ্যেই বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে। এ আলোচনাগুলোর মূল প্রতিপাদ্য ছিল—জুলাই অভ্যুত্থানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আসন্ন সংকট মোকাবেলায় জাতিকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, সে বিষয়ে করণীয় নির্ধারণ।

ছাত্রশিবিরের ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের স্মৃতি রোমন্থন জাতিকে নতুন করে সচেতন করে তুলবে এবং ভবিষ্যৎ সংকট নিরসনে একটি ঐক্যবদ্ধ ভূমিকার জন্য উদ্বুদ্ধ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

জাতীয় ঐক্য সংহত করতে ‘থিঙ্ক ব্যাক টু ৩৬ জুলাই’ শীর্ষক সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইনের ঘোষণা ছাত্রশিবিরের

আপডেট সময় ০৫:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫