ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক রুবাবা দৌলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পরিচিত কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা। আজ সোমবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন। তার আগে ২০০৭ সালে মনোয়ারা আনিস মিনু এই পদে ছিলেন। রুবাবা আজ থেকেই নতুন এনএসসি মনোনীত পরিচালক হিসেবে বোর্ড সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

তিনি ইশফাক আহসানের জায়গায় দায়িত্ব নিচ্ছেন। এনএসসির অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি বোর্ড নির্বাচনের পর এনএসসি দুইজন পরিচালক মনোনীত করেছিল— ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সল আশিক। কিন্তু ইশফাকের মনোনয়ন ঘিরে বিতর্ক শুরু হয়। জানা যায়, তিনি একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং সর্বশেষ জাতীয় নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

এনএসসি প্রথমে তার অপসারণের কথা জানিয়েছিল, তবে পরে পরিষ্কার করে জানানো হয় যে, ইশফাক স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এরপরই তার জায়গায় রুবাবা দৌলাকে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে রুবাবা দৌলা ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি নেপাল ও ভুটানের কার্যক্রমও দেখছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।

এদিকে কর্পোরেট জীবনের পাশাপাশি খেলাধুলার প্রশাসনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক রুবাবা দৌলা

আপডেট সময় ১১:৫৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫