ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী বিকাশ দোকানে ডাকাতি: প্রধান আসামি মামুন গ্রেফতার মেসির প্রশংসায় বিনয়ী মেদিনা, বললেন—‘অধিনায়কের জন্য জীবন দিতেও প্রস্তুত’ অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি

সেভেন সিস্টার্সে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৮৮৫ বার পড়া হয়েছে

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে, যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত, বিশাল অঙ্কের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ ধনী ব্যক্তি ও রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিটে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, এ অঞ্চলে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবেন তিনি, যা পূর্বের বিনিয়োগের তুলনায় দ্বিগুণেরও বেশি।

ভারতীয় অর্থনৈতিক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, গত চার দশকে রিলায়েন্স গ্রুপ ইতোমধ্যে উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে। এবার সেই অঙ্ক বাড়িয়ে নতুনভাবে ৭৫ হাজার কোটি রুপিতে উন্নীত করা হচ্ছে।

সামিটে মুকেশ আম্বানি বলেন, “সেভেন সিস্টার্স অঞ্চলে বিপুল সম্ভাবনা রয়েছে। এখন সময় এসেছে সেই সম্ভাবনাগুলো বাস্তবায়নের।” তিনি বিশ্বাস করেন, ভবিষ্যতে এই রাজ্যগুলো সিঙ্গাপুরের মতো উন্নত নগরীতে রূপান্তরিত হতে পারে।

উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে মুকেশ আম্বানি মোট ছয়টি প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হচ্ছে—

  1. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন

  2. ডিজিটাল কানেক্টিভিটির সম্প্রসারণ

তিনি জানান, তার প্রতিষ্ঠান জিও ইতোমধ্যেই এই অঞ্চলের ৯০ শতাংশ জনগণের কাছে ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই কাভারেজ আরও বাড়ানো হবে এবং দ্রুতগতির ইন্টারনেট ও মোবাইল সেবার মাধ্যমে গ্রামীণ ও দুর্গম এলাকাকেও ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে ফেরাতে ইউএইর জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সেভেন সিস্টার্সে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা মুকেশ আম্বানির

আপডেট সময় ০৭:০৭:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫