ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

সাকা চৌধুরীর প্রতিষ্ঠিত এনডিপির নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২১:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ৮২৭ বার পড়া হয়েছে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে দল হিসেবে নিবন্ধনের আবেদন জানিয়েছে।

রবিবার (২৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলের বর্তমান চেয়ারম্যান মো. আবু তাহের।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে আবু তাহের বলেন, “আমরা অতীতে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু তৎকালীন স্বৈরাচার সরকার আমাদের আবেদন নাকচ করেছিল। মূলত সালাহউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকায় সে সময় আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। অথচ আমরা নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেছিলাম।”

তিনি আরও বলেন, “আমরা সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে রাজপথে ছিলাম। সেই ধারাবাহিকতায় আজ নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এনডিপি দীর্ঘদিন ধরে একটি জাতীয় গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করে আসছে। এখন আমরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন চাই।”

বৈঠকে দলের মহাসচিব আবদুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম সদস্য মুসা মন্ডল, জামিল আহমেদ এবং মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

এনডিপি’র দাবি, তারা দেশের রাজনীতিতে একটি ইতিবাচক ও গণতান্ত্রিক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে তারা সাংবিধানিক কাঠামোর মধ্য থেকেই রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে চায়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখন রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

সাকা চৌধুরীর প্রতিষ্ঠিত এনডিপির নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন

আপডেট সময় ০৭:২১:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫