ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন বাউফলের পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির মানবতার স্পর্শ সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়: বিডিআর সদস্যর স্ত্রী

পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় স্থগিত, জিওপির নুরুল হকের জোটবদ্ধ গুঞ্জন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ৪৮৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয়-১১৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণায় ‘হোল্ড’ রাখায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এদিকে, আসনটি নুরুল হক নুরের জন্য খালি রাখা হয়েছে বলে গণ-অধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে।

দক্ষিণ জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ প্রস্তুত রেখেছেন। দলের নাম ঘোষণার পর আসনটি হোল্ড রাখার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় নেতা-কর্মীরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসান মামুন নিজের ফেসবুক পেজে লিখেছেন, “প্রিয় গলাচিপা-দশমিনা বাসী, ধৈর্য ধরুন। পটুয়াখালী-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাল্লাহ।”

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে পটুয়াখালী-৩ ও পটুয়াখালী-২ আসনের প্রার্থিতা হোল্ড রাখা হয়।

এ পরিস্থিতিতে বিকল্প প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জোট প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার গুঞ্জন বাড়ছে।

দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ-আলম শানু বলেন, “আমরা আসনের যে বিএনপি নেতারা আছি সবাই ঐক্যবদ্ধ। দীর্ঘ ১৬-১৭ বছর ধরেই নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছি। এবারের নির্বাচনে আমরা হাসান মামুনের নেতৃত্বে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিতে চাই।”

অপরদিকে, নুরুল হক নুর জানান, “বিভিন্ন দলের সঙ্গে আমাদের আলোচনার প্রক্রিয়া চলছে। স্থগিত আসনগুলোতে সমঝোতা না হলে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ সম্ভব হবে না। এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার

পটুয়াখালী-৩ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় স্থগিত, জিওপির নুরুল হকের জোটবদ্ধ গুঞ্জন

আপডেট সময় ০৯:২৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫