ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হজ প্যাকেজের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেয়া হবে: ধর্মমন্ত্রী ‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে কড়া জবাব দিলেন শাহাদাত ভুল ত্রুটি ধরিয়ে দেয়ার বদলে গণবিরোধী কাজ নিয়ে এগোচ্ছে বিরোধী দল, জনগণ ভালোভাবে নিচ্ছে না: রিজভী ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় এসপি নেতার বিরুদ্ধে মামলা ইরান যুদ্ধে অস্ত্রের ঘাটতির তথ্য ফাঁস: ৫০ মার্কিন সামরিক কর্মকর্তাকে লাই ডিটেক্টরে পরীক্ষা প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো: আবেগঘন বার্তা ড. শামারুহ মির্জার ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কমিটি ঘোষণা করলো নিষিদ্ধ ছাত্রলীগ এনসিপি আজ হোক আর আগামীকাল হোক, জামায়াত জোট ছাড়বে: রাশেদ খাঁন জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল আমি কাতারে বোমা ফেলেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

এবার আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে আহ্বান জানিয়েছে দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। আজ বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সঙ্গে টেলিফোনে কথা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই; সেই ফোনালাপে এই আহ্বান জানিয়েছেন ওয়াং।

ফোনালাপে আরাগচিকে ওয়াং ই বলেছেন, “হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেমন সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত, একই সঙ্গে এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতানিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও বলেছেন, “বর্তমানে সার্বিক পরিস্থিতি বেশ জটিল একটি জায়গায় পৌঁছেছে। আমরা এখন সংঘাত এবং শান্তির মধ্যবর্তী একটি স্থানে আছি। এই স্থান থেকে শান্তিতে উত্তরণের পথ হতে পারে হরমুজ প্রনালিকে মুক্ত করে দেওয়া।

ওয়াং ই আরও জানান, যুক্তরাষ্ট্রইরানের যুদ্ধবিরতি বজায় রাখা এবং উভয়পক্ষের আলোচনায় ফিরে আসাকে চীন পূর্ণ সমর্থন দিচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। অবশ্য ওয়াং ইর এই আহ্বানের জবাবে আরাগচি কী বলেছেন, তা উল্লেখ করা হয়নি মন্ত্রণালয়ের বিবৃতিতে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাইরের অনেক দেশের কাছে তেল বিক্রি করতে পারে না ইরান। চীন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। ইরানের মোট তেলের ৮০ শতাংশই কেনে চীন। সূত্র : বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হজ প্যাকেজের বেঁচে যাওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেয়া হবে: ধর্মমন্ত্রী

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

আপডেট সময় ০৫:০২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬