ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

সরকারি সংস্কারে বাধা দিলে জনগণই বিকল্প খুঁজে নেবে”—বিক্ষোভকারীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এর প্রেক্ষিতে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৬ মে) সকালে এনসিপির চট্টগ্রাম উত্তর জেলা শাখার পথসভা কর্মসূচি শুরুর আগে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সচিবালয়ে চলমান বিক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন,
“ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার টিকে গেলে আপনারা ঠিকই পদলেহন করে চাকরি করতেন। সুতরাং ৫ আগস্ট–পরবর্তী বাংলাদেশে যদি আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এই সরকারকে হুমকি দেন এবং সংস্কার কার্যক্রমে বাধা দেন, তবে মনে রাখবেন—জনগণই আপনাদের বিকল্প খুঁজে নেবে।”

তিনি আন্দোলনকারীদের স্মরণ করিয়ে দেন, “জুলাই অভ্যুত্থান চলাকালে আপনারা কালো ব্যাজ ধারণ করে শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিলেন। এখন আবার অফিস না চালানোর হুমকি দেন। অথচ ৫ আগস্টের আগে শেখ হাসিনার কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করে আন্দোলনে থেকেও আপনারা কেউ পদত্যাগ করেননি।”

এ সময় তিনি প্রশ্ন তোলেন, “৫ আগস্টের আগে কোনো সচিব, কোনো কর্মকর্তা কি পদত্যাগ করেছেন? রাস্তার মধ্যে যখন নাগরিকদের গুলি করে হত্যা করা হচ্ছিল, তখন কি একজন আমলাও প্রতিবাদে পদ ছাড়লেন?”

বর্তমান সরকারের কার্যক্রম শুরু হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিচ্ছা ও বাধার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারকে জিম্মি করে কেউ পার পাবে না।

হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“বাংলাদেশে লাখ লাখ হাসনাত আবদুল্লাহ আছেন। এই সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। আপনারা এটা ভাববেন না যে আপনাদের কোনো বিকল্প নেই।”

তিনি সবাইকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “সংস্কার কার্যক্রম নিয়ে কারও মতভেদ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করুন। কিন্তু সরকারকে জিম্মি করার চেষ্টা করলে, তার পরিণতি সুখকর হবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

সরকারি সংস্কারে বাধা দিলে জনগণই বিকল্প খুঁজে নেবে”—বিক্ষোভকারীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৫:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫