ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

হিরো আলমের রাজনীতিতে নতুন চমক: গণ অধিকার পরিষদ থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। জানা গেছে, তিনি ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হওয়ার বিষয়ে আলোচনায় রয়েছেন।

যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি হিরো আলম, তবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন।

হিরো আলম বলেন, “সময় হলে সব কিছু জানাবো। তবে এটুকু বলতে পারি, এইবার আমি যে কোনো দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবো, স্বতন্ত্র না। কয়েক দিনের মধ্যেই জানাতে পারবো কোন দলের হয়ে অংশ নিচ্ছি।”

তার ঘনিষ্ঠ সূত্র জানায়, ইতোমধ্যে হিরো আলম ও ভিপি নুরুল হক নুরের মধ্যে একাধিক দফা বৈঠক হয়েছে, এমনকি নুরুল হক নুর হিরো আলমের অফিসেও সাক্ষাৎ করেছেন।

নির্বাচন প্রসঙ্গে হিরো আলম জানান, তিনি এবার দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন— ঢাকা-১৭বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)

তিনি বলেন, “এর আগেও আমি দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই কল দিয়ে উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম, জনগণ তো চায় আমি নির্বাচন করি—তাহলে দুই জায়গা থেকেই করব না কেন? তাই সিদ্ধান্ত নিয়েছি দুই আসন থেকেই নির্বাচন করবো।”

ঢাকা-১৭ আসনে হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে কয়েকজন শক্তিশালী প্রার্থীর সঙ্গে। এর মধ্যে রয়েছেন আন্দালিব রহমান পার্থ (বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি), এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপি ও আরও কয়েকটি দলের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

অন্যদিকে, বগুড়া-৪ আসনে বিএনপি থেকে মোশারফ হোসেন সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এখানেও একাধিক দলের প্রার্থীর অংশগ্রহণে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

হিরো আলমের রাজনীতিতে নতুন চমক: গণ অধিকার পরিষদ থেকে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা

আপডেট সময় ০৭:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫