ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কবিরাজি চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, মাদরাসার প্রধান শিক্ষক গ্রেফতার বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিলো না: নাহিদ ইসলাম ‘পুশব্যাক’ ইস্যুতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি নারীর পোশাক নিয়ে নোংরা মন্তব্য, এমপি মিতুর ফেসবুক পোস্ট ধর্ষণ মামলায় ফাঁসানো হয় ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারিহার রহস্যে ঘেরা মৃত্যু, স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা স্ত্রী বাবার বাড়ি গেলে স্বামীরা কেন খুশি হয়? বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? ২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

পটুয়াখালীতে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও ভাইরাল—দোষীদের শনাক্তে তদন্ত জোরদার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনাটি শুক্রবার সকালে স্থানীয়দের নজরে আসে। স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনের চিহ্ন ও কালো দাগ দেখতে পেয়ে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে স্মৃতিস্তম্ভ এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দুর্বৃত্তদের বলতে শোনা যায়—“জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব।”

জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, শহীদদের প্রতি অবমাননাকর এই ন্যক্কারজনক ঘটনা পরিকল্পিত। তিনি জানান, “আমরা গতকাল সারাদিন পাহারায় ছিলাম। ঝাউতলা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ রক্ষায় আমরা সবসময় সতর্ক আছি। প্রশাসনের কাছে দাবি—ভিডিও দেখে দোষীদের দ্রুত শনাক্ত করতে হবে।”

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, স্মৃতিস্তম্ভের বড় ধরনের ক্ষতি না হলেও নিচের অংশে আগুনের দাগ রয়েছে। তিনি বলেন, “আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্তের কাজ চলছে।”

এদিকে পুলিশও তদন্ত শুরু করেছে। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ভিডিও ভাইরাল—দোষীদের শনাক্তে তদন্ত জোরদার

আপডেট সময় ০৫:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫