ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান

বিএনপি বিপ্লবী নয়, স্বাধীনচেতা গণতান্ত্রিক দল: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বিপ্লবী দল নয়, বরং স্বাধীনচেতা গণতান্ত্রিক রাজনৈতিক দল—এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এবং এই উদ্দেশ্য পূরণে সারাজীবন লড়াই করছে।”

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণার সময়ই অন্যদিকে মবক্রেসি বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ মহল কাজ করছে কি না, রাজনৈতিক দলগুলোকে সেটা খতিয়ে দেখতে হবে।”

তিনি আরও বলেন, দেশের মানুষ শত শত বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে। তাই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়া থেকে রক্ষা করতে হলে গণতন্ত্রের পথে ফিরতে হবে এবং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।

বিএনপি মহাসচিব বলেন,
“গণতন্ত্রকে বিশ্বাস করে এমন সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”

রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,
“আজকে যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন, সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই নয়। বিএনপি দীর্ঘ সময় ধরে সংস্কারের কথাই বলে আসছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

বিএনপি বিপ্লবী নয়, স্বাধীনচেতা গণতান্ত্রিক দল: মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫