ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বয়কট করে সভাকক্ষ ছাড়লো ইরান

বিএনপি প্রার্থীদের তারেক রহমানের ছবি ব্যবহারে ইসিতে আপত্তি এনসিপির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৩৯১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থীদের প্রচারণায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে বিষয়টি তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয় কমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

জহিরুল ইসলাম মুসা জানান, বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী মনোনয়নের পর নিজের ছবি, দলীয় প্রতীক ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারও ছবি ব্যবহার করা নিষিদ্ধ। বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়ার ছবি ব্যবহারে আপত্তি না থাকলেও তারেক রহমানের ছবি ব্যবহার সুষ্ঠু নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি প্রার্থীরা বিলবোর্ড, পোস্টার, লিফলেটসহ বিভিন্ন প্রচারপত্রে ব্যাপকভাবে তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। এটি ইসি কীভাবে নিয়ন্ত্রণ করবে, সেটিই এখন দেখার বিষয়। তিনি আরও জানান, এই নিয়ম কঠোরভাবে প্রয়োগ করতে পারলে ইসির সক্ষমতা প্রমাণিত হবে।

সংলাপে তরুণ ও জেনজি ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবিও তোলে এনসিপি। যারা নির্বাচনের আগে ১৮ বছর পূর্ণ করবে তাদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন জহিরুল ইসলাম মুসা।

এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়ে ইসির প্রস্তুতি খুবই দুর্বল। ইসিকে দ্রুত গণভোটের প্রক্রিয়া শুরু করার দাবি জানান তিনি।

এ ছাড়া দলটির পক্ষ থেকে বলা হয়, এবার প্রত্যেক দলকে নিজেদের প্রতীকেই ভোট করতে হবে। জোটবদ্ধ হলেও অন্য দলের প্রতীক ব্যবহার করা যাবে না। ‘স্ব স্ব জামা গায়ে’ দিয়েই নির্বাচনে অংশ নিতে হবে— এই মন্তব্যে স্পষ্ট করে দেয় এনসিপি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

বিএনপি প্রার্থীদের তারেক রহমানের ছবি ব্যবহারে ইসিতে আপত্তি এনসিপির

আপডেট সময় ০৩:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫