ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী যুদ্ধ নিয়ে সমঝোতার সম্ভাবনার মাঝেই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা ‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী শুনেছি খালেদা জিয়ার দৃঢ়তার সঙ্গে আমার মিল আছে: মেঘনা আলম পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় চারজন নিহত যুবলীগের কর্মী অর্ঘ্য হচ্ছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য সচিব সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা

নির্বাচন ঠেকানো যাবে না, খুনি হাসিনার বিচার বন্ধ হবে না: আমানউল্লাহ আমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে ভারত থেকে অপশক্তি নানা চক্রান্ত-ষড়যন্ত্র চালাচ্ছে, বোমাবাজি ও নাশকতাসহ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে এসব করে নির্বাচন বন্ধ করা যাবে না।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমানউল্লাহ আমান বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনোই গণতন্ত্রকে স্থায়ীভাবে বাধাগ্রস্ত করা যায়নি। এবারও নয়। নির্বাচন হবেই, কারণ গণতন্ত্র ফিরে পাওয়ার একমাত্র পথ নির্বাচন।

তিনি বলেন, অতীতে গুম, হত্যা, দমন-পীড়নের জন্য দায়ীদের বিচার শুরু হয়েছে। চৌধুরী আলম, ইলিয়াস আলীর মতো নেতাদের গুম এবং অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা— এসব অপরাধের বিচার একে একে হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেদিনকার ‘অবৈধ প্রধানমন্ত্রী’ শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে সঠিক সময়ে সঠিক বিচার করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আমানউল্লাহ আমান আরও বলেন, বোমাবাজি বা ভাঙচুর করে ‘খুনি হাসিনা’ ও তার সহযোগীদের বিচার থামানো যাবে না। বিচার চলবে, নির্বাচনও হবে, এবং জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সভায় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এর আগে তিনি শোভাপুরসহ বিভিন্ন চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

নির্বাচন ঠেকানো যাবে না, খুনি হাসিনার বিচার বন্ধ হবে না: আমানউল্লাহ আমান

আপডেট সময় ০৮:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫