ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল ‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

জবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বাস সেবা দিতে চায় ছাত্রশিবির, অনুমতি দেয়নি কমিশন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

এবার ভূমিকম্প-পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রী হল আজ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে সোমবার সকাল সাড়ে আটটার দিকে দেশের সাতটি বিভাগীয় শহরের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫টি বাস সার্ভিস প্রদান করে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত এ বাস সেবা শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল ছিল।

একেকটি বাসে আসনের তুলনায় অধিক শিক্ষার্থী যাত্রা করায় বহু শিক্ষার্থী ক্যাম্পাসে এসে বাসে উঠতে পারেনি। এমন পরিস্থিতিতে বিভাগীয় শহরগুলোতে অতিরিক্ত বাস সার্ভিস দেওয়ার অনুমতি চেয়ে শাখা শিবিরের পক্ষ থেকে জকসু নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করা হয়। কিন্তু কমিশন ওই আবেদনে কোনো সাড়া দেয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও জকসু ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে পারছে না এবং অতিরিক্ত যাত্রী নিয়ে বাসগুলো যাত্রা করতে বাধ্য হচ্ছে এসব বিবেচনায় আমরা বিভাগীয় শহরগুলোতে যাওয়ার জন্য বাস ম্যানেজ করেছি। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বারবার যোগাযোগ করার পরও তারা আমাদের বাস সার্ভিসের অনুমতি দেয়নি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন অনুমতি না দেওয়ায় আমরা বাসগুলো দিতে পারছি না। এ অবস্থায় আমরা কী করতে পারি শিক্ষার্থী ভাই-বোনদের মতামত কামনা করছি।

এ বিষয়ে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বাস দেওয়ার জন্য আমরা অনুমতি দেব না। একটি রাজনৈতিক সংগঠন, যারা জকসু নির্বাচনে প্যানেল দিয়েছে তাদের এমন উদ্যোগ আমরা অ্যালাও করতে পারি না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩

জবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বাস সেবা দিতে চায় ছাত্রশিবির, অনুমতি দেয়নি কমিশন

আপডেট সময় ০২:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫