ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গের ক্ষ’মতায় না আসতেই মাংসের দোকানে বুলডোজার চালালো বিজেপি সমর্থকরা তালা ভাঙলেই বিপ্লবী হওয়া যায় না, এই মেয়েদের কেউ বোঝান: এমপি মানসুরা গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয় শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: রাজসাক্ষী হতে চান সাবেক এক ডিআইজি হলে রাজনীতির বিপক্ষে ছাত্রদল নেত্রী, হতে চান ‘সাধারণ শিক্ষার্থী’ কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানি প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না আসতেই বিখ্যাত ‘সিরাজ উদ্যান’ নাম হয়ে গেল ‘শিবাজি উদ্যান’

হালুয়াঘাট–ধোবাউড়ার উন্নয়নে ঐক্যের ডাক: সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বক্তব্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমানের “দল-মত-ধর্ম-বর্ণ যার যার, বাংলাদেশ সবার” স্লোগানের সঙ্গে সঙ্গতি রেখে বলা যায়—“দল-মত-ধর্ম-বর্ণ যার যার, হালুয়াঘাট–ধোবাউড়া সবার।” তিনি বলেন, গারো পাহাড়ের পাদদেশে অবহেলিত এ জনপদের উন্নয়নে দলীয় বিভাজন নয়, প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে হালুয়াঘাট পৌরসভার দক্ষিণ প্রাথমিক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে রাষ্ট্র পুনর্গঠনের নতুন অধ্যায়ে তারেক রহমানের নেতৃত্ব জাতীয় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ধোবাউড়াকে আলোকিত, আধুনিক ও টেকসই জনপদে পরিণত করতে হবে।

তিনি দাবি করেন, ২০০১-২০০৬ মেয়াদে তাঁর আবেদনের ভিত্তিতে হালুয়াঘাটে পৌরসভা গঠনের উদ্যোগ নেয় বিএনপি সরকার। আওয়ামী লীগ সরকারে পৌরসভা প্রতিষ্ঠা হলেও নাগরিক সুবিধার দৃশ্যমান উন্নয়ন হয়নি। অপরিচ্ছন্ন পরিবেশ, ড্রেনেজ সংকট, জরাজীর্ণ সড়ক—এসব সমস্যায় পৌরবাসী আজ ক্লান্ত ও বিরক্ত।

তিনি প্রতিশ্রুতি দেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে হালুয়াঘাট পৌর এলাকাকে দৃষ্টিনন্দন ও বাসযোগ্য শহরে রূপ দিতে দ্রুত সেবা উন্নয়ন ও সমাধানমুখী পদক্ষেপ নেবেন।

সভায় স্থানীয় বিএনপি, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আল্লাহ যেন আমার দুই পরিবারকে ধৈর্য দান করেন: দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী

হালুয়াঘাট–ধোবাউড়ার উন্নয়নে ঐক্যের ডাক: সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বক্তব্য

আপডেট সময় ১০:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫