ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন বিয়ার নয়, আমরা ভাত খাই: ম্যাচসেরা ভিনিসিয়ুস ২০টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ‘মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম’ নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড়: ব্রাজিল প্রেসিডেন্ট বাংলাদেশে হামাসের কথিত উপস্থিতি নিয়ে আ.লীগ-ভারতের অপপ্রচার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা ইরানের ব্রাজিলকে কাঁদিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ: বারাক ওবামা বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে হাইতির বিদায়

উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগের মধ্যেও সবসময় নিয়মিত যোগাযোগ রাখছেন। যখন পরিস্থিতি উপযুক্ত হবে, তখনই তিনি দেশে ফিরবেন বলেও জানান রিজভী।

রোববার (৩০ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় রিজভী আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অযথা ভিড় না করার আহ্বান জানান। তিনি বলেন—
“সেখানে আরও অনেক রোগী আছেন। তাদের চিকিৎসার যেন ব্যাঘাত না ঘটে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি।

রিজভী আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত। বিদেশে নেওয়ার বিষয়ে চিকিৎসকেরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি।
“আশা করি দ্রুতই সেরে উঠবেন,” বলেন তিনি।

ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বিএনপির যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, তা আপাতত স্থগিত রাখা হয়েছে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে: রাশেদ খাঁন

উপযুক্ত সময়েই দেশে ফিরবেন তারেক রহমান: রিজভী

আপডেট সময় ০৩:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫