ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গৃহবধূর মৃত্যু: মারধরের ভিডিও ভাইকে পাঠিয়ে স্বামী ‘তোমার বোনকে নিয়ে যাও’ নিহত চার সৌদি প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট রেহানা মরিয়ম নূর আমাদের বোন: ডাকসু ভিপি তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা পাটওয়ারী-সিফাত গংদের বক্তব্য ক্রিমিনাল অফেন্স: এ্যানি মাননীয় মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: সংসদে ডেপুটি স্পিকার শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ দুর্গার ১১ হাতের ছবি দিয়ে সরকারি বিজ্ঞাপন, ক্ষমা চাইলেন শুভেন্দু

ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো জাপানের সোকা বিশ্ববিদ্যালয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ১১৯২ বার পড়া হয়েছে

এবার সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৩০ মে) শুক্রবার টোকিওতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সম্মাননা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনে মাইক্রোক্রেডিটের ধারণা প্রচলন এবং সামাজিক ব্যবসার মাধ্যমে টেকসই উন্নয়নের যে বৈপ্লবিক চিন্তা তিনি তুলে ধরেছেন, তা সারা বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

সোকা বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় ড. ইউনূস বলেন, বিশ্ব ব্যবস্থাকে কেবল মুনাফাভিত্তিক কাঠামোতে পরিচালিত করা চলবে না; বরং এমন এক সমাজ গড়তে হবে যেখানে মানুষের সৃজনশীলতা, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ হবে উন্নয়নের চালিকাশক্তি।

এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬টি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দেয় জাপান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর মৃত্যু: মারধরের ভিডিও ভাইকে পাঠিয়ে স্বামী ‘তোমার বোনকে নিয়ে যাও’

ড. মুহাম্মদ ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো জাপানের সোকা বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০৪:৩০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫