ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ গণভোটের দাবি বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহিম, ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৫৪৮ বার পড়া হয়েছে

সবার নজর ছিল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে অনুমোদন পাওয়ার পর আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়ার পথ অনেকটাই সুগম ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

শুক্রবার (৩০ মে) বিকেলে বিসিবির পরিচালকদের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হন বুলবুল। একই সঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশের খ্যাতনামা কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন বিসিবির আরেক পরিচালক ফাহিম সিনহা।

গত বছরের আগস্টে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও পরিবর্তন হলো বিসিবির নেতৃত্বে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে আটজন পরিচালকের অনাস্থার প্রেক্ষিতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। একইসঙ্গে নতুন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেওয়া হয়।

এর ফলে সভাপতি নির্বাচনের পথ খুলে যায় বুলবুলের জন্য এবং শুক্রবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

নতুন নেতৃত্বের অধীনে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তা নিয়ে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সকলের প্রত্যাশা, অভিজ্ঞ এই ক্রিকেট ব্যক্তিত্বরা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন।

বিস্তারিত আরও আসছে…

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউজিল্যান্ডের মসজিদে ৫১ মুসল্লিকে হত্যা: আদালতে আসামির আপিল খারিজ

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহিম, ভাইস প্রেসিডেন্ট ফাহিম সিনহা

আপডেট সময় ০৬:১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫