ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংস্কার বাস্তবায়ন না হলে এই ইস্যুতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর ‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি মোহাম্মদপুরে অফিসে ঢুকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভাঙচুর ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি

নিচু বংশের মানুষকে নিয়ে সংসদে যাব: হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি মা খালাদের ভোট পেয়ে সংসদে যাওয়ার লক্ষ্য নিয়েছেন। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বরকামতা ইউনিয়নের বাগুড় এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মা খালারা চাইলে ৫০০ ভোট নয়, ৪ লাখ ভোট পেয়ে সংসদে যাব ইনশাআল্লাহ। নিচু বংশের মানুষকে আমি নিয়ে সংসদে যাব।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি যদি মাত্র ১০টি ভোট পাই, সেই ১০টি ভোটের জন্যও কাজ করব। যে মানুষ ভোট দিয়ে নির্বাচিত হয়, তার সঙ্গে কাজ করতে চাই। রাজনীতি দুই দিনের, আজ মরলে কাল শেষ। মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দেবিদ্বারের কিছু মানুষ হুমকি দিচ্ছে এবং ফোনে ভয় দেখাচ্ছে। তিনি উল্লেখ করেন, “ভয় দেখায় যারা নিজেরাই ভয় পায়। আমরা চাইনা সম্পর্ক নষ্ট হোক। আমার মা-বোনেরা বাছাই করবে কে আগামী দিনে সংসদে যাবে। অনেক নেতাদের স্ত্রী এবং তাদের সন্তানরাও আমাদের পক্ষে কাজ শুরু করেছে।”

তিনি জনগণকে আশ্বাস দেন, “আগামী নির্বাচনে কোনো এজেন্ট থাকবে না। কোনো টাকা-পয়সা লাগবে না। আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংস্কার বাস্তবায়ন না হলে এই ইস্যুতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিচু বংশের মানুষকে নিয়ে সংসদে যাব: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ১০:০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫