ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংস্কার বাস্তবায়ন না হলে এই ইস্যুতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর ‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি মোহাম্মদপুরে অফিসে ঢুকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভাঙচুর ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি

“গণতন্ত্রের সংগ্রামে বেগম খালেদা জিয়া অনন্য অনুপ্রেরণা”-নাজিরপুরে দোয়া মাহফিলে মাসুদ সাঈদী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মাসুদ সাঈদী। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে খালেদা জিয়া কয়েক দশক ধরে যে আপসহীন ভূমিকা পালন করেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা শাখা জাতীয়তাবাদী ওলামা দলের আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ৯০’র গণঅভ্যুত্থান থেকে শুরু করে সব রাজনৈতিক সংকটে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতির জীবনকে প্রভাবিত করেছে। বহু প্রজন্ম তাকে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসেবে চেনে। তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবেই জানি।”

নিজের শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেগম খালেদা জিয়া তার পিতাকে গভীর শ্রদ্ধা করতেন এবং আল্লামা সাঈদীও তার প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল ছিলেন। রাজনৈতিক মতভেদ থাকলেও বেগম খালেদা জিয়ার প্রশ্নে তাদের কোনো বিভেদ ছিল না।

তিনি আরও বলেন, অতীতে বিএনপি–জামায়াত দেশের স্বার্থে ও গণতন্ত্রের আন্দোলনে একসঙ্গে কাজ করেছে, এবং ভবিষ্যতেও মতপার্থক্য থাকলেও বিরোধে জড়াবে না।

বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার প্রতি উদ্বেগ জানিয়ে তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইরফান আহমদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ খান রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ইরফান আহমদ, কোরআন তেলাওয়াত করেন মাওলানা আরিফুল ইসলাম এবং গজল পরিবেশন করেন মাওলানা বেল্লাল হোসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংস্কার বাস্তবায়ন না হলে এই ইস্যুতে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

“গণতন্ত্রের সংগ্রামে বেগম খালেদা জিয়া অনন্য অনুপ্রেরণা”-নাজিরপুরে দোয়া মাহফিলে মাসুদ সাঈদী

আপডেট সময় ১০:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫