ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১ তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘স্মৃতি শক্তি নেই’ দাবি আইনজীবীর ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ার আনন্দে স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালীতে বিএনপি থেকে মনোনয়ন ঘোষণার সংবাদে উচ্ছ্বাস প্রকাশের ঠিক পরেই স্ট্রোক করে মৃত্যু হয়েছে এক স্থানীয় নেতার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত্যুবরণকারী ফরিদুল আলম ফরিদ ইউনিয়ন বিএনপির একাংশের সাধারণ সম্পাদক ও মৃত সৈয়দ আহমদের ছেলে। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বিএনপির দ্বিতীয় দফার তালিকায় সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নাম মনোনীত হওয়ার তথ্য সন্ধ্যার পর ফরিদকে জানানো হয়। বাড়িতে বিশ্রামে থাকা ফরিদ খবরটি শুনে আনন্দে উঠে চিৎকার দেন এবং লাফিয়ে ওঠেন। কয়েক সেকেন্ড পরই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকে মারা গেছেন।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, ফরিদ ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ একজন কর্মী এবং দলীয় কার্যক্রমে সবসময় সক্রিয় ছিলেন। বিশেষ করে আলমগীর ফরিদের মনোনয়ন নিয়ে তিনি খুবই উদ্দীপ্ত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চীনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১

পছন্দের প্রার্থী মনোনয়ন পাওয়ার আনন্দে স্ট্রোক করে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ১১:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫