ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা হাদির চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।

হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি এখনো শঙ্কামুক্ত নন—এ তথ্য তার পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান হাদির শারীরিক অবস্থার তথ্য নিশ্চিত করে দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ

আপডেট সময় ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫