ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা আমি কাউকে ধর্ষণ করিনি: এপস্টাইন ইস্যুতে ট্রাম্প মিথ্যা মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন শেরেবাংলা: প্রধানমন্ত্রী পবিত্র হজ পালন করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হরমুজ প্রণালী খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ পড়ে ঘুমন্ত মা-মেয়েসহ নিহত ৩ কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর সন্ধ্যার মধ্যে দেশের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: শাহ মহিবুল্লাহ বাবুনগরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামি নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না, এমন মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। শনিবার রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামি যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবুনগরী বলেন, ‘আমাদের ইসলাম ও মওদুদী ইসলাম এক নয়। জামায়াতের ইসলামই ইসলাম নয়; মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।’ তিনি এ সময় ইসলামি ঐক্যবদ্ধ আট দলীয় জোটের কড়া সমালোচনা করে বলেন, ‘মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, ফরিদপুরের সামসুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, নগরকান্দার মুফতি ইসমাতউল্লাহ কাসেমী এবং পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিনসহ আরও অনেকে।

সম্মেলনে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে নতুন সমঝোতা

নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: শাহ মহিবুল্লাহ বাবুনগরী

আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫