ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গ কোরবানি বন্ধের চেষ্টা হলে লাখো মানুষ নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি: হুমায়ুন কবির শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবারের হজে খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায় হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান ‘ভিয়েতনাম ট্র‌্যাপে’ পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই গ্রাফিতি অঙ্কন করে পরিস্থিতি শান্ত করলেন চট্টগ্রাম সিটি মেয়র জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

জামায়াতের ইসলামই ইসলাম নয়, মদিনার ইসলামই প্রকৃত ইসলাম: হেফাজতে আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

এবার জামায়াত ইসলামি নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হেফাজত আমির বলেন, “আমাদের ইসলাম ও মওদুদী ইসলাম এক নয়। জামায়াতের ইসলামই ইসলাম নয়, মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।” তিনি এ সময় ইসলামী ঐক্যবদ্ধ আট দলীয় জোটের কড়া সমালোচনা করে বলেন, “মূলত এই আট দল আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা খলিল আহমেদ কোরাইশী, খাবাশপুর মাদরাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, মুফতি ইসমাতুল্লাহ কাসেমী এবং পুরুরা মাদরাসার মুহতামিম মাওলানা নিজাম উদ্দিন প্রমুখ। সম্মেলনে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতের ইসলামই ইসলাম নয়, মদিনার ইসলামই প্রকৃত ইসলাম: হেফাজতে আমির

আপডেট সময় ০৩:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫