ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল ইরান যুদ্ধ ট্রাম্পের সবচেয়ে বড় ভুল: ওমান সৌদি আরব যুদ্ধে জড়ালে ব্যবহার হবে পাকিস্তানের পরমাণু! ইরানে আগ্রাসনের প্রভাবে ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি বিবেকবান মার্কিনিরা এই ‘অবৈধ’ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন, বিশ্বাস ইরানের জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা মেনে নেবে না জনগণ: ঈদ শুভেচ্ছা বার্তায় জামায়াত আমির চীনের উপহারকে যৌথ উদ্যোগ বলে বিতরণ, জামায়াতের বক্তব্যে চীনা দূতাবাসের উদ্বেগ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদ উদযাপন কাল ইরান আমাদের যুদ্ধ নয়, ট্রাম্পকে জানালো ইউরোপ বাড়তি ভাড়া নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়: দাবি সড়ক প্রতিমন্ত্রীর

জামায়াত ও ছাত্রসংঘ পাকিস্তানি বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের তালিকা দিয়েছিল: আমজনতার তারেক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

এবার আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেছেন যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ছাত্রসংঘ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের একটি তালিকা সরবরাহ করেছিল, যার ভিত্তিতেই পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। আজ রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর স্মৃতিসৌধ এলাকায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, পাকিস্তানি সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর ডায়রিতে যে বুদ্ধিজীবীদের তালিকা পাওয়া যায়, সেটি হঠাৎ তৈরি হয়নি। এই তালিকা প্রস্তুতে সরাসরি ভূমিকা ছিল জামায়াত ও তাদের সহযোগী ছাত্রসংঘের। সেই তালিকার নামগুলোর সঙ্গেই মিল রেখে শহীদ হয়েছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা। তিনি অভিযোগ করেন, একটি মহল আজও সেই ইতিহাস আড়াল করার চেষ্টা করছে। পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের অপরাধ লঘু করতে গিয়ে ভিন্ন রাষ্ট্র বা ভিন্ন শক্তিকে দায়ী করার ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, যা মুক্তিযুদ্ধের ইতিহাসের চরম বিকৃতি।

আমজনতা দলের সদস্য সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শোক ও আত্মসমালোচনার দিন। অথচ আজ আমরা দেখছি, কিছু গোষ্ঠী এই দিনেও ইতিহাস বিকৃতির উৎসবে মেতে উঠেছে। এটি শুধু শহীদদের অবমাননা নয়, জাতির সঙ্গে প্রতারণা। তিনি আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা আজও সেই নৃশংসতার স্মৃতি বহন করছেন। তাদের ত্যাগের ইতিহাস অস্বীকার করার কোনো সুযোগ নেই।

তারেক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বন্ধে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোর ভূমিকা নিয়ে গবেষণা, প্রামাণ্য দলিল সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গোবিন্দগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, চেয়ারম্যানের কান্নার ভিডিও ভাইরাল

জামায়াত ও ছাত্রসংঘ পাকিস্তানি বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের তালিকা দিয়েছিল: আমজনতার তারেক

আপডেট সময় ০৪:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫