ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নয়, থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেয়া হবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৪০২ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হচ্ছে। রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে সরকার হাদির পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালেই হাদিকে ব্যাংককে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং এতে ৫২ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। তবে সব সিদ্ধান্তই চিকিৎসকদের অনুমোদন সাপেক্ষে নেওয়া হচ্ছে।

এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল, উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার সকালে হাদির পরিবার ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে এমন তথ্য পাওয়া যায়। জানা যায়, সরকার সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছিল। তবে পরে পরিবারের ইচ্ছায় সিঙ্গাপুরের পরিবর্তে ব্যাংককে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সিঙ্গাপুরে নেওয়া হলে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হতে পারত বলেও জানা গিয়েছিল।

হাদির গুরুতর অসুস্থতার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানোর আশ্বাস দেন। এ বিষয়ে হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করলে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও অস্ত্রোপচার দলের সদস্য ডা. আব্দুল আহাদ রোববার দুপুরে জানান, শরিফ ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন এবং তাকে বিদেশে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। অপারেশন-পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। রোববার চিকিৎসার দ্বিতীয় দিনে মেডিকেল বোর্ড পুনরায় তার শারীরিক অবস্থা মূল্যায়ন করে।

রোববার সকালে করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা (সেরিব্রাল ইডিমা) আগের তুলনায় আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তবে তার ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং চেস্ট ড্রেইন টিউব সচল আছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাদির কিডনির কার্যক্ষমতা বর্তমানে বজায় রয়েছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা কমেছে। যদিও ব্রেন ইনজুরির কারণে হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এ কারণে এসিড-বেস ব্যালান্স, ফ্লুইড ও ইলেক্ট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যও অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।

মেডিকেল বোর্ড আরও জানিয়েছে, ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত মস্তিষ্কের চাপের কারণে হাদির রক্তচাপে ওঠানামা হচ্ছে এবং তার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট অব্যাহত রয়েছে। একই সঙ্গে তার ব্লাড সুগার নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে, যা এই ধরনের সংকটাপন্ন অবস্থায় একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নয়, থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেয়া হবে

আপডেট সময় ০৯:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫