ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোটরসাইকেল মালিকদের থেকে যেভাবে অগ্রিম আয়কর আদায় করা হবে সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী পশ্চিমবঙ্গ কোরবানি বন্ধের চেষ্টা হলে লাখো মানুষ নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি: হুমায়ুন কবির শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবারের হজে খুতবা অনুবাদ করা হবে বাংলাসহ ৫০টি ভাষায় হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর: অর্থমন্ত্রী ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যা করলে ৫৮ মিলিয়ন ডলার পুরস্কার দেবে ইরান ‘ভিয়েতনাম ট্র‌্যাপে’ পড়তে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই গ্রাফিতি অঙ্কন করে পরিস্থিতি শান্ত করলেন চট্টগ্রাম সিটি মেয়র

হাদিকে নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স, দুপুরে নেওয়া হবে সিঙ্গাপুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঢকায় অবতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। দুপুর দেড়টায় তাকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

এদিকে, দু’দিন পেরিয়ে গেলেও কোনো উন্নতি নেই হাদির স্বাস্থ্য পরিস্থিতির। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালের আইসিইউ’তে। রোববার চিকিৎসকরা জানান, ব্রেন স্টেমে আঘাত ও মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে রক্তচাপের ওঠানামা বেড়েছে হাদির। হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। আজ এখনও পর্যন্ত নতুন করে ওসমান হাদির শারিরীক অবস্থার তথ্য দেয়নি মেডিকেল টিম। ওসমান হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান আছে।

এর আগে, রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এদিন রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় পরদিন দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আব্দুল্লাহ আল জাবের বলেন, সোমবারের মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীকে গ্রেফতার না করা হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হবে। একই দিন বিকেলে জাতীয় শহিদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে। প্রসঙ্গত, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় তাকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে নেয়া হয় ঢাকা মেডিকেলে। সেখানে এক দফা অস্ত্রোপচার করে রাতেই উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় এভারকেয়ারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোটরসাইকেল মালিকদের থেকে যেভাবে অগ্রিম আয়কর আদায় করা হবে

হাদিকে নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স, দুপুরে নেওয়া হবে সিঙ্গাপুর

আপডেট সময় ১১:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫