ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে বাংলাদেশ সীমান্তে পুশইন ইস্যুতে যে বার্তা দিলো জাতিসংঘ শাহজালাল মাজারের দানবাক্স সিলগালা করলো প্রশাসন এমপিরা ঋণখেলাপি নন, ‘ঋণগ্রস্ত’: স্বরাষ্ট্রমন্ত্রী, কড়া জবাব দিলেন রুমিন ‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

‘জুলাইয়ে হাদির অবদান কী’ বক্তব্যের পর একের পর এক হুমকি পাচ্ছেন তারেক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১১২৩ বার পড়া হয়েছে

এবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। রাজনীতির মাঠে কথা বলার জন্য কাউকে হত্যার হুমকি দেওয়া হবে, ভাবতেই মাথা ছম ছম করে আসে বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন মো. তারেক রহমান। তিনি লিখেছেন, ‘মাঠ পর্যায়ে আমি হাদিকে দেখি নাই, কারণ কাজের এরিয়া ভিন্ন ছিল। আমিও জেলে ছিলাম। সুতরাং এ বিষয়ে বক্তব্য-বয়ান রাজনৈতিক পর্যায়ে একে অপরের হিসাবে যেভাবে বলে সেভাবে এসেছে।’

তিনি বলেন, ‘রাজনীতির মাঠে আমরা অনেক কথা বলি, কথা বলার জন্য কাউকে হত্যা করা হবে, এটা ভাবতেই মাথা ছম ছম করে আসে। এভারকেয়ারে হাদি শুয়ে আছে, দেশের বাইরে নেয়া হবে। আপনারা দোয়া করছেন ওর জন্য, আমিও দোয়া করি সে আবার আমাদের মাঝে ফিরে এসে বিচরণ করবে মুক্ত পাখির মতো।’ প্রতিদিন নানা হুমকি আসছে, কেউ কাউকে সহ্য করছে না উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তিতর্কের পরিবর্তন গলা কাটতে চায়, গুলি করতে চায়। বলে, এবার সাতক্ষীরা আয় আম কিনতে, শ্যামনগর আয় মধু কিনতে। চাপাই এর একজন ফোন দিয়ে বলে, তোর জন্য কবর খুড়ে রাখছি। ভয় আমি নিজেকে নিয়ে পাই না, ভয় পাই এই উগ্রতায় আমাদের মতো অনেকে প্রাণ হারাবে।’

মো. তারেক রহমান বলেন, ‘সবাই চাচ্ছে তার মতো করে সে বয়ান তৈরি করবে, কেউ ভুল ধরলেই ছ্যাত করে উঠছে। জুলাই পরবর্তী সময়ে যে রিকনসিলেশন জন আকাঙ্ক্ষার বিষয়বস্তু হবার কথা ছিল। সেখানে ভিন্ন কিছুতে প্রবাহিত করা হয়েছে।’ এর আগে আমজনতার নেতা মো. তারেক রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে তাকে বলতে শোনা যায়, ‘জুলাই গণঅভ্যুত্থানে হাদির অবদান কি? এই গণঅভ্যুত্থানের সময়, পরেও হাদি নামে কাউকে মানুষ চিনত না। বাংলাদেশের সংকটে হাদিকে এ দেশের মানুষ পায়নি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি। তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল, তাদের হাজার হাজার কর্মী অবদান রেখেছে, লড়াই করেছে।’ ভিডিওটি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যও শেয়ার করলে তা ভাইরাল হয়।

তারেক রহমান এমন দাবি করলে ওসমান হাদির আইডির একটি ভিডিও ভাইরাল হয়। ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ওই ভিডিওর ক্যাপশনে ওসমান হাদি লেখেন, ‘১৬ জুলাই, ২০২৪! সাঈদ, ওয়াসিমসহ পাঁচজন শহীদ! সেদিনই শহীদ মিনারে জনতার প্রতিরোধে শরীক হলাম আমরা। ইনবক্সে এক ভাই ভিডিওটা পাঠালেন।’ তিনি আরও লেখেন, ‘যখন আমরা ল ফ্যাকাল্টির সামনে রাজপথেই আসর আদায় করেছিলাম। ছাত্রলীগকে হল থেকে বের করে দেয়ার মাধ্যমে সেদিন থেকেই শুরু হয় গণপ্রতিরোধ।’ গত ৩ ডিসেম্বর ভিডিওটি শেয়ার করেন ওসমান হাদি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

‘জুলাইয়ে হাদির অবদান কী’ বক্তব্যের পর একের পর এক হুমকি পাচ্ছেন তারেক

আপডেট সময় ০৪:২০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫