ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন ইয়াবা ব্যবসায় জড়িত ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার সম্পত্তি লিখে না দেওয়ায় তিন সন্তানের ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ মা-বাবার মাজারে যেন কোনোভাবেই মাদক সেবন না হয় : এমপি আশরাফ স্বামীকে তালাক না দিয়েই পরকীয়া প্রেমিককে বিয়ে! দ্বৈত নাগরিকত্ব কোনো বৈষম্যের কারণ হতে পারে না: ফাহাম বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, ১ মাস ধরে পানি নেই বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: নায়েবে আমির মিজানুর হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন ২০০ টাকার নোটে স্থান পেল যবিপ্রবি শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ১৮২৩ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ ব্যাংক সম্প্রতি নতুন টাকার নোটের নকশা উন্মোচন করেছে। যেখানে ২০০ টাকার নোটে স্থান পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আঁকা দুটি গ্রাফিতি। যার একটিতে ফুটে উঠেছে বাংলাদেশে বাস করা বিভিন্ন ধর্মের মানুষদের সহাবস্থান, অন্যটি আঁকা হয়েছে যবিপ্রবির লোগোসহ বাংলাদেশের মানচিত্র। এ গ্রাফিতি খুলনার একটি দেয়ালে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে কেন্দ্র করে আঁকা হয়েছিল।

গতকাল রবিবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের বিভিন্ন মূল্যমানের নোটের ছবি প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, ‘গত ২৬ মে সোশ্যাল মিডিয়ায় এই নোটের একটি ছবি ছড়িয়ে পড়ে। তখনই মনে হয়েছিল আমাদের এই কাজটা হয়তো জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। যদিও তখন তা আনুষ্ঠানিক ছিল না, তবুও আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, বিশেষ করে যবিপ্রবির লোগোসহ গ্রাফিতিটি সবার দৃষ্টি কেড়েছিল। আজ নিশ্চিতভাবে জানলাম আমাদের গ্রাফিতিই নতুন ২০০ টাকার নোটে ছাপা হয়েছে। এটা আমাদের জন্য অনেক গর্বের।’

এ বিষয়ে গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া শিক্ষার্থী ইমন হাওলাদার বলেন, ‘দুই ছোট ভাইয়ের আবদারে আমার লিগামেন্ট ইনজুরি থাকার পরও আর্ট শুরু করি। তবে এটা এভাবে জাতীয় পর্যায়ে চলে আসবে কল্পনাতেও ছিল না। আমরা সবাই বেশ আনন্দিত বিষয়টি নিয়ে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দুই দিন ধরে আমরা এই কাজটি করি।’

এদিকে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম বলেন, ‘আমরা, খুলনাস্থ যবিপ্রবি অ্যাসোসিয়েশন, সামাজিক দায়বদ্ধতা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, বৃক্ষ রোপণ ও দেয়ালে গ্রাফিতি আঁকার উদ্যোগ নিই। আমাদের গ্রাফিতিতে দেশের ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের বার্তা ছিল। আলহামদুলিল্লাহ, এই গ্রাফিতি বাংলাদেশ ব্যাংকের নতুন ২০০ টাকার নোটে স্থান পেয়েছে, যা আমাদের জন্য গর্বের ও আনন্দের বিষয়।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘অতিথি না করায় ১৪৪ ধারা জারি করা’ বহিষ্কৃত ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

নতুন ২০০ টাকার নোটে স্থান পেল যবিপ্রবি শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি

আপডেট সময় ১২:০১:৩২ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫