ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ ভেনেজুয়েলায় ভূমিকম্পের চারদিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে পাকিস্তানি পাত্রের সঙ্গে বাগদান সারলেন নাজনীন নীহা

‘খুনিকে জাহান্নাম থেকে এনে হলেও আমাদের সামনে হাজির করতে হবে’: ইনকিলাব মঞ্চ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবরে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, শোবিজ অঙ্গনের তারকা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ—সব মহল থেকেই শোক ও ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকবার্তায় ভরে উঠেছে নেটদুনিয়া।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। পাহাড় থেকে সমতল—সর্বত্র তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবিতে সরব হয়ে ওঠে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকেই রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ।

এদিকে, হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে তার প্রতিষ্ঠিত সংগঠন ইনকিলাব মঞ্চ। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলা হয়, “খুনি যদি জাহান্নামেও থাকে, জাহান্নাম থেকে এনে আমাদের সামনে হাজির করতে হবে। আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সহিংসতা পরিহারপূর্বক সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব, ইনশাআল্লাহ।”

এর আগে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গণসংযোগকালে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি খুব কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকদের বরাতে জানা যায়, গুলি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়, তবে গুলির একটি অংশ মস্তিষ্কে থেকে যায়। অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী

‘খুনিকে জাহান্নাম থেকে এনে হলেও আমাদের সামনে হাজির করতে হবে’: ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ১০:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫