ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল আর্জেন্টিনা কাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা পরীমনির শহীদের রক্ত বৃথা যেতে পারে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সেমিফাইনালের আগে যে কারণে বিদায়ী বার্তা দিলেন মেসি ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক ইরানে ৯০ মিনিটের ‘বিশেষ অভিযান’, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি যুক্তরাষ্ট্রের মাঠে নামার আগে আর্জেন্টিনাকে হ্যারি কেনের কড়া বার্তা শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: নাহিদ আইনের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

ভেনেজুয়েলায় ভূমিকম্পের চারদিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়েছিলেন চার দিন। সবাই যখন আশা ছেড়ে দিচ্ছিল, ঠিক তখনই জীবনের লড়াই জিতে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হলেন এক বাবা ও তার ছেলে।

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের চার দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে এক বাবা ও তার ছেলেকে। রোববার (২৯ জুন) লা গুইরা শহরের একটি বিধ্বস্ত ভবন থেকে তাদের উদ্ধার করেন ফরাসি ও মার্কিন উদ্ধারকর্মীরা।

উদ্ধারের সময় দুজনই খুব দুর্বল ছিলেন। তাদের মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। কাপড়ের তৈরি অস্থায়ী স্ট্রেচারে করে তাদের বের করে আনার দৃশ্য আশপাশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করে।

গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় লা গুইরা অঞ্চল। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের খুঁজে বের করতে বিশেষ সার্চ ক্যামেরা ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। চার দিন ধরে আটকে থাকায় উদ্ধার হওয়া ব্যক্তিদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। তাই উদ্ধারের পরই তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে একই এলাকায় এক মা ও তার নয় মাস বয়সী শিশুকেও জীবিত উদ্ধার করা হয়। সব মিলিয়ে সপ্তাহের শেষ পর্যন্ত অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলে জীবিত উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমে যায়। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়েই চলছে উদ্ধার অভিযান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড, জমে উঠেছে সেমিফাইনাল

ভেনেজুয়েলায় ভূমিকম্পের চারদিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে

আপডেট সময় ০৪:৩৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬