ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫ মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে

আমার ভাইয়ের শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ হয়তো নসিব করেছেন’: হাদির বড় ভাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক বলেছেন, তার ভাইয়ের শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আর আল্লাহ হয়তো সেই শহীদি মৃত্যু তাকে নসিব করেছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া-পাওয়া নেই, তবে আমার ভাই হত্যার বিচার আমি এই বাংলার জমিনে প্রকাশ্যে দেখতে চাই।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার আগে আবেগঘন কণ্ঠে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, হত্যাকাণ্ডের ৭–৮ দিন পার হয়ে গেলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। দিবালোকের মধ্যে গুলি করে খুন করে খুনিরা যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার বিষয় জাতির জন্য আর কিছু হতে পারে না। তিনি প্রশ্ন রাখেন, খুনিরা কীভাবে মাত্র ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যে বর্ডার ক্রস করতে পারে—এই জবাব জাতির কাছে চাই।
আবু বকর ছিদ্দিক আরও বলেন, “আমি এই ঋণ কখনো ছাড়বো না। আমার ভাই শরিফ ওসমান হাদির হত্যার বিচার না দেখা পর্যন্ত আমি চুপ থাকবো না।” বিচারহীনতার বেদনায় তার হৃদয় ছিঁড়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পরিবারের অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, হাদির সন্তানের মুখের দিকে তাকানো যায় না, তার মা শোকে প্রায় পাগল হয়ে যাচ্ছেন এবং বারবার জ্ঞান হারাচ্ছেন। ছয় ভাই-বোনের মধ্যে সবার ছোট ছিলেন শরিফ ওসমান হাদি।
শেষে তিনি দোয়া করে বলেন, আল্লাহ যেন শহীদ শরিফ ওসমান হাদিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তৌহিদের আদর্শে বাংলাদেশকে রক্ষা করার তাওফিক দেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো

আমার ভাইয়ের শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ হয়তো নসিব করেছেন’: হাদির বড় ভাই

আপডেট সময় ০৫:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫